|
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 17:17 |
|

ইউকেবিডি ডেস্ক :: প্রতি বছর লন্ডনে যত শিশু জন্ম নেয়, তার দুই-তৃতীয়াংশের বাবা-মায়ের কোনো একজন বিদেশি। এক সরকারি সূত্র এই তথ্য দিয়েছে।
নগরীর ভেতরের কিছু কিছু শহরে তিন-চতুর্থাংশ শিশুর বাবা-মায়ের কোনো একজন অভিবাসী। তবে শহরতলী এলাকাগুলোতে এখন পর্যন্ত ব্রিটিশ বাবা-মায়ের সংখ্যাই বেশি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স এসব তথ্য প্রদান করেছে।
জানা গেছে, ২০১০ সালে মোট ৮৬,১১১ জন শিশুর জন্ম হয়েছিল; যাদের বাবা-মায়ের একজন কিংবা দু’জনই বিদেশি। এই সংখ্যা ছিল মোট জন্ম নেয়া শিশুর ৬৪.৭ শতাংশ। মাইগ্রেশন ওয়াচ ইউকে’র চেয়ারম্যান স্যার এন্ড্রু গ্রিন বলেছেন, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে, আমাদের রাজধানী শহরে কত দ্রুত পরিবর্তন ঘটছে।
|