rss
মঙ্গলবার, ২২ মে ২০১২
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
UKBDNEWS a part of International News Media Ltd
আত্মহত্যা রোধে সতর্কতা বার্তা পাঠাবে ফেইসবুক
মঙ্গলবার, 21 ফেব্রুয়ারী 2012 12:09

altইউকেবিডি ডেস্ক :: আত্মহত্যার প্রবণতা দেখলে তা রোধ করার জন্য সতর্কতামূলক বার্তা পাঠাবে ফেসবুক। নতুন এই সেবাটি সম্প্রতি চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। জানা গেছে, কোনো ফেইসবুক ব্যবহারকারীর মধ্যে এ ধরনের আচরণ

দেখা গেলে কোনো পরামর্শকের সঙ্গে অনলাইনে আলোচনা করার জন্য সরাসরি লিঙ্ক পাঠানো হবে। এর মধ্যদিয়ে আত্মহত্যার চিন্তাকারী ব্যক্তির মানসিক সমস্যা দূর হতে পারে এবং এ কাজ করা থেকে তিনি বিরত হতে পারেন।

ফেইসবুকের মুখপাত্র ফ্রেডরিক ওলেন্স বলেন, ফেইসবুক ব্যবহারকারীরা এ ওয়েব সাইটের কোনো পোস্ট, ছবি, ভিডিও প্রভৃতির পাশে থাকা নিরাপত্তামূলক অপশনগুলো থেকে আত্মহত্যাপ্রবণ আচরণের ব্যাপারে কর্তৃপক্ষকে ‘রিপোর্ট’ জানাতে পারবে অন্যান্য ফেইসবুক ব্যবহারকারী বন্ধুরা।

এছাড়া সাইটটির ‘হেল্প সেন্টারে’র পাতা থেকেও এ ধরনের রিপোর্ট পাঠানো যাবে।

এ ধরনের রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই পোস্ট প্রচার করা ব্যবহারকারীকে ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইন’র পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাসহ বার্তা পাঠাবে ফেসবুক।

সংশ্লিষ্ট রিপোর্টকারী বন্ধুটিকেও এ বার্তার কথা জানানো হবে। তবে এ বন্ধুর পরিচয় জানবেন না হতাশাগ্রস্ত ব্যক্তিটি।

ওলেন্স বলেন, এ টুলের মাধ্যমে যারা নিজে থেকে পরামর্শের জন্য মনোবিজ্ঞানীর কাছে যেতে অসস্থিবোধ করেন তাদের ব্যাপারে জানা যাবে।

তবে শুধু আমেরিকা ও কানাডার ফেইসবুক ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন বলে জানায় কর্তৃপক্ষ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৮০ কোটিরও বেশি। ২০০৪ সালে মার্ক জুকারবার্গ এ সাইটটি প্রতিষ্ঠা করেন। এর কার্যালয় ক্যালিফোর্নিয়ার পালো আলতোয় অবস্থিত।

যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জানান, প্রতিবছর প্রায় ১০০শ’ আমেরিকান আত্মহত্যা করে। গতবছর ১৮ বা তার বেশি বয়সী ৪০ লাখ মানুষ আত্মহত্যা করার মনোভাব জানান বলে ফেইসবুকের একটি ব্লগে উল্লেখ করেন সার্জন জেনারেল।

 


 

Video Advert

সপ্তাহের অনুষ্ঠান

) আগামী ৯ জুন লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন । অনুষ্টিত হবে পূর্ব লন্ডেনর ৫৯৩  বার্কিং রোড়স্থ এম্পায়ার ভেন্যুতে  । 

 

সৌজন্যে : NEEMO EXPRESS

Live ETV X 24 Hours

Watch live streaming video from ekusheytvbd at livestream.com

কমিউনিটি সংবাদ

 

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 1157 অতিথি অনলাইন
www.dobazar.com
feedback