|
শুক্রবার, 27 জানুয়ারী 2012 12:50 |
|
মুন্সিগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় গত ৩ দিনে সাজা প্রাপ্ত আসামী, মাদক ব্যাবসায়ী ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামী, ডাকাত সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার ধিপুর গ্রাম থেকে ৫ বছরের সাজা প্রাপ্ত আসামী বেল্লাল হোসেন (৩২), পাচঁগাঁও গ্রাম হতে ওয়ারেন্টভুক্ত আসামী রিপন মোল্লা (৪০)
ও মাসুদ সৈয়াল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দিঘির পাড় বাজারে গাজাঁ বিক্রির সময় বৃহস্পতিবার সকালে আকরাম (২০) কে গ্রেফতার করা হয়। কান্দাপাড়া হতে গাজাঁ সহ মোঃ রুবেল (২৩) ও ওয়ারেন্ট ভুক্ত আসামী আমজাদ হোসেন (২৫) কে আবদুলাহপুর হতে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। পুড়া বাজারে ডাকাতির ঘটনায় মঙ্গলবার ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খায়ের মোল্লা (৩৫) কে আলদি থেকে, সিরাজদিখানে রাজদিয়া হতে ডাকাতি মামলার আসামী আমির হোসেন (৩০) ও হাসাইল পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাওয়া নব দম্পতির নিকট হতে ছিনতাইয়ের ঘটনায় শ্যামল রায় (২০) ও ফায়সাল (১৯) কে আটক করে এলাকাবাসী পুলিশে সোর্পাদ্দ করে। একই দিন টঙ্গিবাড়ী হতে মাদকব্যাসায়ী রাজ্জাক (৩৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
|