|
কে এম রায়হান কবীর :: শরীয়তপুর-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও আওয়ামীলীগ ও বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থীরা এলাকায় জন সংযোগ শুরু করে দিয়েছেন। ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার হাট বাজার, স্কুল কলেজসহ সর্বত্র পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীরা বিভিন্ন ওরস,ওয়াজ মাহফিলসহ সভা- সমাবেশ করে প্রচার প্রচারনা শুরু
করে দিয়েছেন। ক্ষমতাশীন আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পার্টির নেতাকর্মীদের মধ্যে শরীয়তপুর-৩ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্ভাব্য প্রার্থীরা প্রেস ব্রিফিংসহ সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নিজের পরিচিতি ও দলীয় প্রার্র্র্থীতার কথা তুলে ধরেন। প্রার্থীদের সমর্থকরা নিজ নিজ প্রার্থীর পক্ষে সাধারন মানুষের দৃষ্টি আকর্ষন করতে চেষ্টা করছেন। এ সকল প্রার্থীরা ঢাকা ও বিদেশ প্রবাসী হলেও নির্বাচনকে সামনে রেখে ৭জন প্রার্থী প্রচার প্রচারনার জন্য ইতো মধ্যে এলাকায় এসে মোটর সাইকেল শোভাযাত্রা ও সভা সমাবেশ করে বক্তব্য দিচ্ছেন। এ আসনে কে হচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী এ নিয়ে চলছে জোর গুঞ্জন।
এ আসনে নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে প্রার্থী হওয়ার জন্য যাদের নাম শোনা যাচ্ছে এবং প্রচার প্রচারনা করছেন তাদের মধ্যে তালিকায় রয়েছেন, আব্দুর রাজ্জাকের বিজয়ের জন্য এক সময়ে অগ্রনী ভুমিকা পালন করেছেন যিনি,আব্দুর রাজ্জাকের প্রতিটি সভায় যাকে পরবর্তী নেতা হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি একেএম এনামূল হক শামীম, মরহুম আবদুর রাজ্জাকের পুত্র নাহিম রাজ্জাক,শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, বাংলাদেশ ছাত্রলীগের আরেক সভাপতি বাহাদুর বেপারী, সাবেক এমপি এক সময়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এম এ রেজার সহধর্মীনি সৈয়দা শাহাজাদী ফরিদা রেজা নূর। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এক সময়ের তুখোর যুবলীগের কেন্দ্রীয় নেতা, বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কেএম হেমাযেত উল্লাহ আওরঙ্গজেব,গোসাইরহাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী টি.আই.এম মহিতুল গনি মিন্টু অন্যতম। ইতো মধ্যে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী একেএম এনামুল হক শামিম ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা, ভেদরগঞ্জ পৌর মেয়রের মায়ের কুলখানি ও শখিপুরে জন সংযোগ করে নির্বাচনী প্রচারনার কাজ শুরু করেছেন। আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক গোসাইরহাটের কোদালপুরে একটি ওরস শরীফে উপস্থিত হয়ে ও ভেদরগঞ্জ মেয়রের মায়ের কুলখানিতে উপস্থিত হয়ে জনসংযোগ করেছেন। বাহাদুর বেপারী মোটর সাইকেল শোভা যাত্রা করে এলাকা ঘুরে ডামুড্যায় তার বাড়ীতে সভা করেছেন। এছাড়াও আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী ফরিদা রেজা নুর কার্তিকপুরে সাংবাকিদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার প্রচারনার কাজ শুরু করেছে।
পাশা পাশি বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য কেএম হেমাযেত উল্লাহ আওরঙ্গজেব ভেদরগঞ্জ উপজেলা সদরে মেয়রের মায়ের কুলখানি অনুষ্ঠানে এসে নির্বাচনী প্রচারনা চালান। বিএনপির অপর সম্ভাব্য প্রার্থী গোসাইরহাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি টি.আই.এম মহিতুল গনি মিন্টু গোসাইরহাট বাজারসহ দলীয় কার্যালয়, নলমুড়ি বাজারে এবং ইদিলপুর ইউনিয়নের দলীয় অফিস উদ্ভোধনী অনুষ্ঠানে গিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করে এলাকায় সভা সমাবেশ করেছেন।
এ ছাড়াও বিএনপির সম্ভাব্য প্রার্থী টি আই এম মহিতুল গনি মিন্টুর পক্ষে এলাকায় পোষ্টারিং করে দোয়া চাইছেন।
শরীয়তপুর-৩ আসনের ৩টি উপজেলার হাট বাজারের চায়ের দোকান মাঠ-ঘাট স্কুল-কলেজ, অফিস আদালতসহ সর্বত্র এখন এ নির্বাচনী আলাপ আলোচনার ঝড়। এ আসনে আওয়মীলীগ মনোনয়ন প্রত্যাশী ৫জন এবং বিএনপির পক্ষে ২জন প্রার্থী এলাকায় জন সংযোগ করছেন। এ আসনে মরহুম আব্দুর রাজ্জাক বার বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারনে আওয়ামীলীগের একটি শক্ত ঘাটি হিসাবে পরিনত হয়েছে।
এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৬’শ ১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৯’শ ৭৭ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬’শত ৩৮ জন ভোটার।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,ফেব্রয়ারী মাসের প্রথম সপ্তাহে এ আসনে নির্বাচনী তফসিল ঘোষনা হতে পারে এবং আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
|