|
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 14:01 |
|
কচুয়া প্রতিনিধি :: চাঁদপুরের কচুয়া উপজেলার আতিশ্বর গ্রামের ২নং পাথৈর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ চাঁন মিয়া চৌধুরী ওরফে চান্দু মিয়া ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাব-১১ এর হাতে গ্রেফতার হয়েছে। জানা গেছে-গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পাঠানতলী নামক স্থানে র্যাব-১১ এর সিও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গোঁপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট চাঁন মিয়াকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসে। চাঁন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার নং-৩১। পরে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। এদিকে ইয়াবাসহ দাউদকান্দি মডেল থানায় আটককৃত চাঁন মিয়া নিজেকে নির্দোষ ও ঘটনাটি ষড়যন্ত্র বলে সাংবাদিকদের কাছে দাবী করেন।
|